Monday, April 6, 2026

ছক্কা মেরেই দুঃখ প্রকাশ রিঙ্কুর, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ হারে টিম ইন্ডিয়া। ম‍্যাচ হারলেও দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু সিং। ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ৯ চার এবং ২ছক্কা দিয়ে। তার মধ‍্যে একটি ছক্কা মারতে গিয়ে মিডিয়া বক্সের কাচ ভেঙে দেন রিঙ্কু। বিরতিতে সাজঘরে ফিরে সে কথা জানতে পেরে দুঃখপ্রকাশ করেন তিনি। যেই ভিডিও পোস্ট করে বিসিসিআই।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করে, সেখানে তিনি বলেন,” যখন আমি ছক্কা মারি তখন বুঝতে পারিনি যে সেটা গিয়ে মিডিয়া বক্সের কাচে লেগেছে। বলের ধাক্কায় কাচ ভেঙে যায়। সাজঘরে ফিরে সে কথা জানতে পারি। আমার খুব খারাপ লেগেছে। আমি দুঃখিত।”

এদিকে ম‍্যাচ হেরে হতাশ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন,” প্রথমে আমার মনে হচ্ছিল আমরা যে রান তুলেছি সেটা যথেষ্ট ম্যাচ জেতার জন্য। কিন্তু ওরা প্রথম ৫-৬ ওভার দুর্দান্ত ব্যাটিং করে। সত্যি বলতে গেলে এইরকম ক্রিকেটের কথাই আমরা বলছিলাম প্রথম থেকে। শুধু মাঠে নামো আর নিজের খেলাটা খেলো। ভিজে বলে খেলাটা কঠিন হচ্ছিল, তবে আমি মনে করি এরম পরিস্থিতিতে আমাদের আগামী দিনেও পড়তে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে এটি আমাদের কাছে একটি শিক্ষার মতো। যাই হোক এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু আজ শিখলাম। এবার আমাদের পরবর্তী লক্ষ্য তৃতীয় ম্যাচ। ওটাতে আমাদের জিততেই হবে সিরিজে কামব্যাক করতে হলে।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন সূর্য?

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...