Saturday, June 13, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন সূর্য?

Date:

Share post:

গতকাল দ্বিতীয় টি-২০ ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও থাবা বসায় বৃষ্টি। ৩ বল বাকি থাকতেই শেষ করে দিতে হয় ভারতের ইনিংস। সূর্যকুমার যাদবেরা ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টি নামে। দুরন্ত ইনিংস খেলেন সূর্য এবং রিঙ্কু সিং। ৫৬ রান করেন সূর্য। ৬৮ রানে অপরাজিত রিঙ্কু। রান পেলেও ম‍্যাচ হেরে হতাশ ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম‍্যাচ শেষে সূর্য বলেন,”প্রথমে আমার মনে হচ্ছিল আমরা যে রান তুলেছি সেটা যথেষ্ট ম্যাচ জেতার জন্য। কিন্তু ওরা প্রথম ৫-৬ ওভার দুর্দান্ত ব্যাটিং করে। সত্যি বলতে গেলে এইরকম ক্রিকেটের কথাই আমরা বলছিলাম প্রথম থেকে। শুধু মাঠে নামো আর নিজের খেলাটা খেলো। ভিজে বলে খেলাটা কঠিন হচ্ছিল, তবে আমি মনে করি এরম পরিস্থিতিতে আমাদের আগামী দিনেও পড়তে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে এটি আমাদের কাছে একটি শিক্ষার মতো। যাই হোক এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু আজ শিখলাম। এবার আমাদের পরবর্তী লক্ষ্য তৃতীয় ম্যাচ। ওটাতে আমাদের জিততেই হবে সিরিজে কামব্যাক করতে হলে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম ম‍্যাচ বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম‍্যাচে জয় পায় মার্কামরা। সিরিজে ১-০ এগিয়ে তারা। টিম ইন্ডিয়ার এখন লক্ষ‍্য সিরিজে সমতা ফেরানো।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...