Wednesday, June 24, 2026

শান্তির পক্ষে সওয়াল! রাষ্ট্রসংঘে পাশ গাজায় যু.দ্ধবিরতির প্রস্তাব, ভারত পাশে দাঁড়ালেও বি.রোধিতা আমেরিকার

Date:

Share post:

যুদ্ধবিরতি শেষের পর ফের নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে হামাস-ইজরায়েলের (Hamas-Israel) মধ্যে। কবে এই যুদ্ধ পাকাপাকিভাবে বন্ধ হবে তা নিয়ে সন্দিহান গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly)। আর সেই প্রস্তাবনায় ‘যুদ্ধবিরতি’র দাবির সপক্ষেই ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাশ হল একটি খসড়া প্রস্তাব। যেখানে যুদ্ধ থামিয়ে অবিলম্বে গাজায় (Gaza) মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে।

উল্লেখ্য, মাসদুয়েক কেটে গেলেও এখনও যুদ্ধ জারি ইজরায়েল-হামাসের মধ্যে। মাঝে এক সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, ফের যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে হামাসের শেষ দেখে ছাড়ার শপথ নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধের ভয়াবহতা যত বাড়ছে, ততই উদ্বিগ্ন হয়ে উঠছে অন্যান্য দেশগুলি। এই পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। সেই প্রস্তাবনায় যুদ্ধবিরতির দাবির সপক্ষেই ভোট দিল ভারত (India)। তবে শুধু ভারত নয়, সব মিলিয়ে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে খবর। অন্যদিকে, ২৩ দেশ ভোট দেয়নি বলেই খবর। বিপক্ষে ভোট দিয়েছে ১০ দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকাও (America)।

এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, ভারত সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তিনি আরও জানান, দীর্ঘস্থায়ী মানবিক সংকট ও বিপুল প্রাণহানির সাক্ষী হয়েছে গাজা। এই পরিস্থিতিতে দুতরফের মধ্যে শান্তিপূর্ণ ও মজবুত সমাধান অত্যন্ত প্রয়োজন।

 

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...