Monday, April 27, 2026

কোটি কোটি টাকার প্র.তারণার অভিযোগ! দুবাইয়ে আ.টক মহাদেব বেটিং অ্যাপের মালিক

Date:

Share post:

আগেই কোটি কোটি টাকার দুর্নীতির খোঁজ পাওয়া গিয়েছিল। শেষমেশ বছর শেষের আগে ধরা পড়ল দুর্নীতির মূল পান্ডা। দুবাই থেকে আটক মহাদেব অনলাইন বেটিং অ্যাপের (Mahadev Betting App) মালিক তথা প্রধান অভিযুক্ত রবি উপ্পল (Ravi Uppal)। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, রবির বিরুদ্ধে রেড কর্নার নোটিস (Red Corner Notice) জারি করেছিল ইন্টারপোল। পাশাপাশি তাকে নাগালে পেতে নিয়মিত ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, গত সপ্তাহেই আটক করা হয়েছে রবিকে। ইতিমধ্যে তাঁকে ভারতে নিয়ে আসার জন্য দুবাই প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে।

সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইন্টারপোলের রেড কর্নার নোটিস পাওয়ার পরই দুবাই থেকে আটক করা হয়েছে মহাদেব বেটিং অ্যাপের মালিককে। এদিকে ইডির তরফে জানানো হয়েছে, তারা আরব সরকারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন রবি উপ্পলকে ভারতে ফিরিয়ে আনার জন্য। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ মেলে। কলকাতা সহ ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ কোটি টাকার সোনার বার, গয়না এবং নগদ উদ্ধার করে ইডি। এরপরই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে। নাম জড়ায় একাধিক হেভিওয়েট বলিউড তারকারও।

ইডি সূত্রের খবর, প্রায় ৬ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মহাদেব বেটিং অ্যাপের কর্ণধারের বিরুদ্ধে। দুবাই থেকে অনলাইনে বেটিং চক্র চলত।  ৭০-৩০ লভ্যাংশের অনুপাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এই বেটিং চক্র চলত বলে ইডি সূত্রের খবর। প্রতি দিন ২০০ কোটি টাকার লেনদেন হত এই অ্যাপের মাধ্যমে।

 

 

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...