Friday, April 3, 2026

কেবিনে স্থানান্তরিত করা হল সুজয়কৃষ্ণকে! কণ্ঠস্বরের নমুনা পেতে নয়া প্ল্যান সাজাচ্ছে ইডি?

Date:

Share post:

আইসিসিইউ (ICCU) থেকে শেষমেশ কেবিনে (Cabin) স্থানান্তরিত করা হল নিয়োগ মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra)। মঙ্গলবার রাতেই তাঁকে কেবিনে নিয়ে আসা হয় বলে খবর। আর সুজয়কৃষ্ণ কেবিনে যাওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে নেওয়া হবে তাঁর গলার স্বরের নমুনা (Voice Sample)? এদিকে তাঁর কেবিনের বাইরে ইতিমধ্যে মোতায়েন রয়েছেন সিআইএসএফ (CISF) জওয়ানরা। গত শুক্রবারই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতের নির্দেশ মেনে ইএস‌আই জোকা হাসপাতালে সুজয়কৃষ্ণকে নিয়ে যেতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। তার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণে তাঁকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

তবে মেডিক্যাল রিপোর্টের খুঁটিনটির পাশাপাশি তাঁর গতিবিধির উপরও কড়া নজর ইডি আধকারিকদের। এসএসকেএমে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছেন সেদিকে কড়া নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আর সেকারণেই তাঁর কেবিনের উপর কড়া নজরদারিতে বসানো হয়েছে সিআইএসএফ আধিকারিকদের। এদিকে মঙ্গলবার সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য গঠিত হয় মেডিক্যাল বোর্ড। সেই বৈঠক থেকেই আইসিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন দেখার কবে আবার অভিযুক্তকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে তৎপর হয় ইডি (Enforcement Directorate)।

উল্লেখ্য, ২ মাসের বেশি সময় হয়ে গেলেও সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা পেতে তৎপর ইডি। বিভিন্ন প্ল্যান সাজালেও তা বানচাল হয়ে যাচ্ছে বারবার। তবে এবার আর দ্রুত নয়, একটু বুঝেই পা ফেলে সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে তৎপর ইডি। তবে কবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে কড়া নজর থাজবে।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...