Friday, June 26, 2026

কবে লোকসভা নির্বাচন? ICSE-CBSE-এর নির্ঘণ্ট ঘোষণার পরই শুরু জোর জল্পনা

Date:

Share post:

কবে হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)? আইসিএসই (ICSE), আইএসসি (ISC) পরীক্ষার পাশাপাশি এবার সিবিএসইও (CBSE) তাদের পরীক্ষাসূচি ঘোষণা করে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ২ এপ্রিল। আইএসসি পরীক্ষা শেষ হবে ৩ এপ্রিল। দেশের সব রাজ্য শিক্ষা সংসদের পরীক্ষাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে খবর। তবে পড়ুয়াদের নিরিখে দেশের সবচেয়ে বড় বোর্ড সিবিএসই-ই। আর দু’টি সর্বভারতীয় বোর্ডের পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলের মতে, মোটামুটি ২০১৯ সালের মতো সময়েই হতে চলেছে লোকসভা ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালে সিবিএসই দ্বাদশের পরীক্ষা শেষ হয়েছিল ৬ এপ্রিল। প্রথম দফার লোকসভা ভোট ছিল ১১ এপ্রিল। সে বার মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়। শেষ দফার ভোটগ্রহণ ছিল ১৯ মে। এরপর ২৩ মে সারা দেশে এক দিনে ভোটগণনা হয়েছিল। আর সেই পথ ধরেই আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে জল্পনা। এপ্রিল-মের বদলে মার্চ-এপ্রিলে নির্বাচন হয়ে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু সর্বভারতীয় দুই পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার পর অনেকেই মনে করছেন, পরীক্ষার মাঝে ভোট না করানোরই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

তবে নির্বাচন এগিয়ে আনা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারণত প্রতিবারই সর্বভারতীয় বোর্ডগুলির পরীক্ষা শেষ হওয়ার পর লোকসভা নির্বাচন শুরু হয়। যদি এ বার রামমন্দিরকে ভোটের অস্ত্র করতে বিজেপি আগ্রাসী হয়ে নামে তা হলে আলাদা বিষয়। সেটা হলে গণতন্ত্রের উপর আরও একটা আঘাত এসে পড়বে। তবে এ বার কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে সে দিকে তাকিয়ে গোটা দেশ।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...