Tuesday, March 31, 2026

উপত্যকায় পাক মদতপুষ্ট সন্ত্রাস পুরোপুরি ধ্বংসে ব্যর্থ ৩৭০ ধারা প্রত্যাহার: প্রাক্তন সেনাপ্রধান

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিছু ক্ষেত্রে কার্যকর হয়েছে ঠিকই তবে উপত্যকা থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক। যদিও অদূর ভবিস্যতে বিষয়টি ফলপ্রসূ হতে পারে বলেও আশা প্রকাশ করেন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় দেশের সেনা প্রধানের দায়িত্ব পালন করা ভিপি মালিক।

সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এ প্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রাক্তন সেনাপ্রধান ভিপি মালিক বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের রাজনীতি ও অর্থনীতি এবং বন্ধুত্বপূর্ণ কার্যকলাপের পথ খুলে দিয়েছে। জম্মু কাশ্মীর এখন আমাদের দেশের অন্যান্য অংশের মতোই একটি রাজ্য। আর এর প্রভাব নিশ্চিতভাবে সেখানকার জনগণের উপর পড়বে। এতদিন ধরে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ একদিকে ভারত সরকার ও অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যবর্তী অংশে বেড়ার মতো অবস্থান করছিল। তবে এখন সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থনকারী মানুষের সংখ্যা কমতে শুরু করবে। নিশ্চিত ভাবে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত এইদিক থেকে অত্যন্ত কার্যকর।

তবে উপত্যকায় সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা এতটাও সহজ হবে না বলেই মনে করেন দেশের প্রাক্তন সেনা প্রধান। এ প্রসঙ্গে ভিপি মালিক বলেন, “আমি মনে করি না এই ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে উপত্যকায় সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মুল হয়ে যাবে, আর কোনও সন্ত্রাসবাদী সংগঠন বা জঙ্গি সেখানে থাকবে না। কারণ পাকিস্তান জম্মু কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন জারি রেখেছে। যতদিন পাকিস্তানের মদত থাকবে জঙ্গি সংগঠনগুলির মাথার উপর ততদিন উপত্যকা থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হবে না।

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...