Monday, April 6, 2026

ডিজিটাল ডিভাইসের গাইডলাইন তৈরির নির্দেশ দিয়ে সময়সীমা বাঁধল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মোবাইল বা অন্য যে কোনও ডিজিটাল ডিভাইস (Digital Device) বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত। সেই কারণে এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্র, পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাকে গাইড লাইন তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গাইডলাইন তৈরি না করা পর্যন্ত সিবিআই নির্দেশিকা অনুযায়ী, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তকরণ করতে হবে। নির্দেশ দেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার। পরবর্তী শুনানি ৬ ফেব্রুয়ারি।

২০২১ থেকে এই গাইডলাইন তৈরির কথা বলা হলেও, দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কিষণ কাউল এদিন মন্তব্য করেন, “আমরা যখন নোটিশ জারি করেছি, তখন কিছু সময়সীমা তো মানতে হবে। দুই বছর কেটে গিয়েছে!”

তদন্তকারীদের সীমাহীন ক্ষমতার ফলে ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তকরণের মধ্য দিয়ে নাগরিকের ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে ফাউন্ডেশন ফর মিডিয়া প্রফেশনাল এবং পাঁচ শিক্ষাবিদ ও গবেষকের দুটি জনস্বার্থ মামলা করেন। শুনানি চলছে। সেখানেই বলা হয়, সাংবাদিকদের কাছে থাকা ডিজিটাল ডিভাইস যখন-তখন বাজেয়াপ্ত করা ঠিক নয়। মোবাইল বা অন্য কোনও ডিভাইস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত বলে জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

আরও পড়ুন- ইটভাটার রক্ষণাবেক্ষণে কী ব্যবস্থা? ঘোষণা সরকারি সাহায্যের

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...