Sunday, June 21, 2026

বিরোধী সাংসদদের বহি.ষ্কারের প্রতি.বাদে সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষো.ভ!

Date:

Share post:

সংসদের নিরাপত্তা (Security of Parliament) নিয়ে প্রশ্ন তোলায় লোকসভা এবং রাজ্যসভা থেকে ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদে আজ সংসদ ভবনের বাইরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকের সংসদরা বিক্ষোভ দেখান গান্ধী মূর্তির (Gandhi Statue) সামনে। এরপর সংসদ ভবনের প্রবেশ দ্বারের সামনেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান তাঁরা। ডেরেক ও ব্রায়েনের (Derek o Brayen) সঙ্গে এই বিক্ষোভে এক সারিতে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেও (Adhir Ranjan Chowdhury) দেখা যায়।

বুধবার, সংসদের অধিবেশন চলাকালীন, লোকসভায় তুই আগন্তুকের কাণ্ডে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। নতুন ভবন তৈরির আট মাসের মধ্যেই বেআব্রু হয়েছে সংসদীয় সুরক্ষা ব্যবস্থা। এর বিরুদ্ধে বিরোধীরা কথা বলতে গেলে দুই কক্ষেই তাদের কন্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ১৫ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকেও। লোকসভার যে ১৪জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন – কংগ্রেসের টিএন প্রতাপন, হিবি ইডেন, এস জোথিমনি, রম্যা হরিদাস, ডিন কুরিয়াকোস, বেনি বেহানান, ভিকে শ্রীকান্দন, মহম্মদ জাভেদ এবং মানিকম ঠাকুর, সিপিআইএম-এর পিআর নটরাজন ও এস ভেঙ্কটেসন, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি ও এসআর পার্থিবন এবং সিপিআই-এর কে সুব্রহ্মণ্যম। এরই প্রতিবাদে আজ অধিবেশন শুরুর আগেই বিক্ষোভ দেখান বহিষ্কৃত সাংসদরা। পরে সংসদে হামলার জেরে দফায় দফায় উত্তাল হয় দুই কক্ষ। প্রথমে দুপুর দুটো পর্যন্ত তারপর সারাদিনের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। ১১ টার সময় লোকসভা শুরু হতেই দাবি উঠলো, গোটা ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে । তৃণমূল কংগ্রেসের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহের ইস্তফার দাবিতে এদিন সোচ্চার হন।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...