Thursday, May 21, 2026

স্যামসাং ফোন বিপ.জ্জনক, হতে পারে হ্যা.কারদের হাতের পুতুল! সত.র্ক করল কেন্দ্র

Date:

Share post:

ব্যাঙ্কের পিন মনে থাকে না? লিখে রাখেন মোবাইলে। জীবনের সব গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে রাখেন মোবাইলে? প্রশাসনিক কাজকর্ম করার পর মেসেজ বা ভয়েস রেকর্ড সংগ্রহ করে রাখেন মোবাইলের ফাইলে? আরও অনেক গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের জিনিস যারা যত্ন করে স্যামসাংয়ের (Samsung) মোবাইলে তুলে রাখছেন – তারা সাবধান! আপনার সব তথ্যই অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে। এমনকি আপনার গোটা ফোনটা হ্যাক (hack) করে হাতের পুতুল করে নিতে পারে যে কোনও হ্যাকার। এবার এই নিয়েই সাবধান করছে কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম-এর (CAR-In) সুপারিশ অনুসারে ভারতে ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি (Galaxy) সিরিজের ফোনগুলিতে বেশ কিছু খামতি রয়েছে। যার ফলে খুব সহজেই সেগুলি থেকে তথ্য চুরি হতে পারে, বা গোটা ফোনটাই হ্যাক হয়ে যেতে পারে। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের যে সব সেটে অ্যান্ড্রয়েড (Android) ১১,১২, ১৩ ও ১৪ ব্যবহার করা হয় সেগুলিতে এই সম্ভাবনা সবথেকে বেশি। এইসব ফোনের সিকিউরিটি কোড খোলা, ফোনের ফাইলে ঢুকে পড়া, তথ্য চুরি, ফোনটি খেলনার মতো ব্যবহার করার মতো বিপদ লুকিয়ে রয়েছে।

সেক্ষেত্রে কেন্দ্র সরকারের সুপারিশ এই ধরনের ফোন যারা ব্যবহার করছেন তাঁরা যেন দ্রুত নিজেদের অপারেটিং সিস্টেম (operating system) আপডেট (update) করেন বা ফার্মওয়্যারটি আপডেট করেন। পাশাপাশি ফোনের কোনও সফটওয়্যার আপডেট (software update) এলে তা অগ্রাহ্য করা হবে হ্যাকারদেরকে হাতের মুঠোয় সুযোগ তুলে দেওয়ার মতো। স্যামসাং-কেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। স্যামসাংয়ের পক্ষ থেকেও গ্রাহকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানেরও চেষ্টা চালাচ্ছে সংস্থা।

আরও পড়ুন- বালুরঘাটে বিডিওকে চেয়ার ছু.ড়ে মারার ঘটনায় দো.ষী সাব্যস্ত বিজেপি নেতা সুভাষ সরকার

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...