Saturday, June 20, 2026

বিচারপতির মন্তব্য দু.র্ভাগ্যজনক! জাতীয় সংগীত অবমা.ননা নিয়ে মন্তব্য কুণালের

Date:

Share post:

বিধানসভায় তৃণমূলের ঘোষিত প্রতিবাদ কর্মসূচির শেষে জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপির তুমুল চিৎকারের প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “হাইকোর্টকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু জাতীয় সংগীত নিয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর কিছু মন্তব‌্য আছে যেটা দেখলে মনে হচ্ছে, জাতীয় সংগীত অবমাননাকারীদের উনি প্রশ্রয় দিচ্ছেন। উনি বলছেন, কখন গাওয়া হয়, কেন গাওয়া হল, ফাঁদে ফেলতে গাওয়া হল কি-না।”

তৃণমূল সভানেত্রী যেকোনো রাজনৈতিক কর্মসূচি যে জাতীয় সংগীত গেয়ে শেষ হয় সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল মুখপাত্র বলেন, “তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে ওনার ( বিচারপতির) ন্যূনতম ধারনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও কর্মসূচি শেষ হয় জাতীয় সংগীত দিয়ে। সেটা আজ বলে নয়, চিরকাল। এবারও বিধানসভার সেই ধরনা কর্মসূচিতে একইভাবে জাতীয় সংগীত গাওয়া হয়েছে।”

বিচারপতির এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মত কুণাল ঘোষের।

আরও পড়ুন- শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হা.র্ট অ্যা.টাক অভিনেতা শ্রেয়স তলপড়ে-র, করা হল অ্যা.ঞ্জিওপ্লাস্টি

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...