Tuesday, March 31, 2026

দেশজুড়ে মাওবাদী ডেরায় NIA হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক

Date:

Share post:

মাওবাদ বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং দিল্লির মোট ২৩টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক। এই ঘটনায় ২ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারও করেছে তদন্তকারিরা।

এনআইএ সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে চার রাজ্যে নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (পিএলএফআই)-এর গোপন ডেরায় চালানো হয় অভিযান। ‘ঝাড়খণ্ড লিবারেশন টাইগার্স’ নামে পরিচিত পিএলএফআই আদতে সিপিআই (মাওবাদী)-র একটি দলছুট গোষ্ঠী। মূলত ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে এই সংগঠন সক্রিয়। এই গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে জোর করে তোলা আদায়ের বেশ কিছু অভিযোগ রয়েছে।

ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং দিল্লির ২৩ টি জায়গায় তল্লাশি অভিযানে নেমে দু’টি পিস্তল, কার্তুজ, বিস্ফোরকের পাশাপাশি, সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা, বৈদ্যুতিন সরঞ্জাম এবং নথিপত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের আগে সেনার উর্দিতে নাশকতার পরিকল্পনা ছিল মাওবাদীদের। এনআইএ সূত্রের খবর, ঝাড়খণ্ডের গুমলা, রাঁচী, সিমডেগা, খুঁটি, পলামু, পশ্চিম সিংভূম জেলার মোট ১৯টি ঠিকানায় তল্লাশি অভিযান হয়েছে। এ ছাড়া দিল্লির দু’টি ঠিকানা এবং মধ্যপ্রদেশের সিধি এবং বিহারের পটনাতেও হানা দেয় তদন্তকারী দল।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...