Tuesday, March 31, 2026

মুম্বইয়ের থেকে যোগ‍্য সম্মান পাননি রোহিত, রোহিতকে নেতৃত্ব থেকেই সরাতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন কোচ

Date:

Share post:

গতকাল হঠাৎই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার ওপর। আর এই ঘটনার পর ওনেক মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কোনও আগাম ইঙ্গিত ছাড়াই যেভাবে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে তা অনেকেই মানতে পারছেন না। আর এবার সেই তালিকায় যোগ হলেন জন রাইট। যিনি অতীতে মুম্বইয়ের কোচ ছিলেন।

শনিবার এই নিয়ে রাইট বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত যদি নিজের ইচ্ছেয় অধিনায়কত্ব ছাড়ত তা হলেই সেটা যোগ্য ব্যাপার হত। এত বছর ধরে দলটাকে এত কিছু দিয়েছে ও। সব কিছু যেভাবে হঠাৎ করে বদলে গেল তাতে আমি বেশ অবাক।”

গতকাল হঠাৎ নতুন অধিনায়কের নাম ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেন, “এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।” তিনি আরও বলেন,” হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।”

এদিকে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করতেই ১ ঘণ্টার মধ্যে চার লাখ ভক্তকে হারাল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:ডার্বিতে বড় জয় লাল-হলুদের, মোহনবাগানকে হারালো ৪-০ গোলে

 

 

 

 

 

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...