Tuesday, March 31, 2026

ফের মৃত্যু, করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে

Date:

Share post:

করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে। ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা ছিল ৭৯ বছরের ওই বৃদ্ধার। ১৮ নভেম্বর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে কোভিড-১৯-র  JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত ওই বৃদ্ধা। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে।

এরই পাশাপাশি, কেরলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের।কেরলের কান্নুর জেলার পানুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে কোভিডে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতের নাম পালাক্কান্ডি আবদুল্লাহ। বয়স ৮২ বছর। সে রাজ্যের স্বাস্থ্য দফতর কোভিডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সতর্কও করেছে। স্বাস্থ্য কর্মীদের সরকারি এবং বেসরকারি হাসপাতালে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেরলের ওই বাসিন্দার আগেও এক ভারতীয়ের দেহে ওই সাব ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছিল। আদতে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা, গত ২৫ অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন। তবে তার পর থেকে তিরুচিরাপল্লি বা তামিলনাড়ুর অন্য কোথাও সংক্রমণের বাড়বাড়ন্ত হয়েছে বলে জানা যায়নি। সাব ভ্যারিয়্য়ান্টে আক্রান্ত কেরলের ওই বাসিন্দা যেখানে থাকেন, সেই এলাকায় ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে India SARS-CoV-2 Genomics Consortium বা INSACOG।

সম্প্রতি কেরলে আচমকাই বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। সরকারি হিসাব বলছে, নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন। ডিসেম্বরের প্রথম ১০ দিনে সে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন।রাজ্য হাসপাতালের মেডিক্যাল সুপার সাপি পি ওরাথেল জানিয়েছেন, অনেকের ক্ষেত্রে এক মাস বা তার বেশি সময় ধরে কোভিডের উপসর্গ দেখা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এখন আমরা লক্ষ্য করছি, কোভিডের থেকেও দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে।

 

 

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...