Monday, April 13, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অর্শদীপ

Date:

Share post:

আজ প্রথম একদিনের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অর্শদীপ সিং। একাই নেন পাঁচ উইকেট। আর এই উইকেটের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। তিনিই প্রথম ভারতীয় বোলার, যিনি একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি উইকেট নিলেন। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ ওভারে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি পেসার।

এদিন অর্শদীপের দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে গুটিয়ে দেয় ভারতীয় দল। ২৭.৩ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর্শদীপকে যোগ্যসংগত করেন আবেশ খান। তিনি চারটি উইকেট নেন। একটি উইকেট পান কুলদীপ।

এদিকে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত অর্শদীপ। করলেন অধিনায়ক কে এল রাহুলের প্রশংসা। তিনি বলেন,” আমার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। ঈশ্বর এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এটি ঠিক সমতল ভূমি নয়, একটু ভিন্ন। আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি কেএল রাহুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে বলেছিলেন যে, যখন ওডিআই-এ প্রত্যাবর্তন করবে, তখন পাঁচ উইকেট নিতে হবে।”

এরপর অর্শদীপ আরও বলেন,” আমি কিছুটা চাপের মধ্যে ছিলাম। কারণ একদিনের ক্রিকেটে আগে একটি উইকেটও পাইনি। পাঁচটি উইকেট পাওয়ায় ভালো লাগছে। প্রাথমিকভাবে উইকেট থেকে সাহায্য মিলছিল। পরিকল্পনাটা স্পষ্ট ছিল। এলবিডব্লুউ এবং বোল্ড করা লক্ষ্য ছিল আমাদের।”

আরও পড়ুন:ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানো নিয়ে মোহনবাগানের চিঠি

 

Related articles

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...