Monday, April 6, 2026

রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় ভক্তদের আসতে নিষেধ ট্রাস্ট প্রধানের!

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের ২২ জানুয়ারি হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। রামলালার মূর্তি তৈরি প্রায় শেষ পর্যায়ে। ফলে প্রাণ প্রতিষ্ঠার দিন নিশ্চিতভাবে অযোধ্যায় বহু মানুষের আগমনের সম্ভাবনা রয়েছে।মন্দিরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে ২২ জানুয়ারি অযোধ্যার টিকিট কাটার ধুম পড়ে গিয়েছে সর্বত্র। হোটেলেও বুকিংয়ের চাহিদা তুঙ্গে। যদিও এর মাঝেই রাম মন্দির ট্রাস্টের সভাপতির আর্জি, ‘উদ্বোধনের দিন দয়া করে কেউ রাম মন্দিরে আসবেন না।’

রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই দর্শনার্থীদের কাছে অনুরোধ, ‘২২ জানুয়ারি অযোধ্যা মন্দিরে না এসে বাড়ির কাছে, স্থানীয় যে কোনও দেবতার মন্দিরে গিয়ে আনন্দ উৎসব পালন করুন।তিনি বলেন, ‘বেলা ১২টা থেকে শুরু হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। গর্ভগৃহ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। মূর্তিও গড়া সম্পন্ন। তবে গোটা রাম মন্দির নির্মাণ হতে আরও দু’বছর সময় লাগবে।’

তাঁর যুক্তি, উদ্বোধনের সময় মাত্রাতিরিক্ত ভিড় হবে অযোধ্যায়। রামলালার দর্শনে উপচে পড়বে ভিড়। সঠিকভাবে উদযাপন করা সম্ভব হবে না ভক্তদের পক্ষে। ফলে ২২ জানুয়ারি অযোধ্যায় না যাওয়াই মঙ্গল। বদলে চম্পত রাই স্থানীয় যে কোনও দেবতার মন্দিরে আনন্দ মহোৎসব পালন করার আর্জি জানিয়েছেন পুণ্যার্থীদের কাছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...