Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এর ম‍্যাচে মুম্বই সিটি এফসির গোলশূন‍্য ড্র করলো ইস্টবেঙ্গল এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে ড্র করল লাল-হলুদ। যার ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।

২) কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। জানা যাচ্ছে ২০২৪ আইপিএল-এ ফিরতে পারেন ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটার। আর এবার পন্থকে নিয়ে বড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে দিলেন মহম্মদ শামি। এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনও চোট সারেনি বলে জানানো হলো বোর্ডের তরফ থেকে। ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

৪) ডার্বির রং লাল-হলুদ। এদিন অনুর্ধ্ব-১৭ যুব লিগের ডার্বিতে মোহনবাগানকে ৪-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন গুরনাজ সিং, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া, এবং দেবজিৎ রায়।

৫) নজির গড়ল ভারতীয় দল। ইংল‍্যান্ডের বিরুদ্ধে এক ম‍্যাচের টেস্ট সিরিজে দুরন্ত জয় পেল হরমনপ্রীত কৌরের দল। ভারত জিতল ৩৪৭ রানে। আড়াই দিনে টেস্ট জিতল ভারত। এই জয়ের ফলে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা। দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নিলেন দীপ্তি শর্মা।

আরও পড়ুন:অভাবকে হারিয়ে সোনা জয় সৌমীর

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...