Monday, April 6, 2026

ফের লা.গামছাড়া দিলীপ! পুলিশকে বেনজির আ.ক্রমণ করে চ.রম স.মালোচিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

Date:

Share post:

ধীরে ধীরে তাঁর উপর আস্থা হারিয়েছে দল। বঙ্গ রাজনীতিতে তাঁকে নিয়ে কমেছে চর্চা। শুধু তাই নয় রাজ্য সভাপতির পদ ছেঁটে দেওয়ার পর কলকাতার সদর দফতর থেকে তাঁর অফিসও সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনই খবরে আসতে বহু চেষ্টা করেন তিনি। তার জন্য কোনওরকম কসরত করতে পিছপা হচ্ছেন না তিনি। না তবে এই প্রথম নয়, প্রথম থেকেই একাধিক ‘আজব’ মন্তব্য করে এমনিতেই বেশ জনপ্রিয় তিনি। তবে এবার সবকিছুর মাত্রা ছাড়ালেন। পুলিশকেই (Police) ‘হিজড়া’ বলে কটাক্ষ করলেন বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার এক জনসভায় পুলিশকে এই ভাষায় আক্রমণ করেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দেন, এই চোরেরা জেলে যাবে। তোমাদের অবস্থা তার থেকেও খারাপ হবে।

দিলীপ এদিন মনে করিয়ে দেন, পুলিশের কাজ কী? আমাদের মিটিং আটকানো। পারমিশন দেবে না। আমরা বললে আমাদের নামে কেস দেবে। এত লোক এসেছে খড়গপুরে। কোনও অনুমতি নিয়েছে তৃণমূল? আমরা মেদিনীপুরে অনুমতি নিয়ে মিছিল করেছিলাম। সেখানে কয়েকজনকে নেতা সাজানো হয়েছিল। কেউ পার্থ সেজেছিল, কেউ কেষ্ট সেজেছিল। মুখোশ বানানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখোশ ছিল। তবে মিটিং শেষের পর আমি বেরিয়ে গেছি। যিনি মমতা সেজেছিলেন আর যিনি জ্যোতিপ্রিয় সেজেছিলেন তাদের পুলিশ থানায় তুলে নিয়ে গেছে। আর পরশুদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ সাজিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। যাদের বিরুদ্ধে একটা কাগজ দেখাতে পারবে না কোনও লোক।

এখানেই থামেননি দিলীপ। এরপরই নিজের ভাষাজ্ঞান হারিয়ে দিলীপ বলেন, “আমি এই হিজড়া পুলিশকে বলতে চাই। নপুংশক! দম আছে? কেস দেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পারবে না”। পাশাপাশি পুলিশকে আক্রমণ করে দিলীপ ঘোষ আরও বলেন, পুলিশ চামচাগিরি করবে। গরু, কয়লা, বালি পাচারের টাকা তুলবে। ভাগ নেবে। তোমাদের মেরুদণ্ড নেই। তোমাদের দম নেই চোরেদের গায়ে হাত দেওয়ার। বিজেপিকে চমকে লাভ নেই। এই পুলিশদেরকেও বলছি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে চাকরি ছেড়ে দিলে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে। তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। এই নিয়ে কখনও আক্ষেপ করেননি তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এবার এই জল কোন পর্যায়ে পৌঁছয় তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে।

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...