Monday, April 6, 2026

ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানো নিয়ে মোহনবাগানের চিঠি

Date:

Share post:

গতকালই ছিল অনুর্ধ্ব-১৭ যুব লিগে ডার্বি। আর ছোটদের ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের যুব দলের এক ফুটবলারের বিরুদ্ধে বয়স ও নাম ভাঁড়ানোর অভিযোগ এনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।

এআইএফএফ আয়োজিত অনুর্ধ্ব-১৭ যুব লিগে এমন অপরাধের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট ফুটবলার ও ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছে মোহনবাগান। চিঠির সঙ্গে অভিযুক্ত ফুটবলারের পুরনো সিআরএস (সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম) নথিও পাঠানো হয়েছে ফেডারেশনে। চিঠিতে মোহনবাগানের অভিযোগ, “ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৭ দলে খেলা এক ফুটবলার (শনিবার যুব লিগের ডার্বিও খেলেছে) ২০১৭-১৮ মরশুমে ফেডারেশনের অনুর্ধ্ব-১৩ লিগে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছিলেন। এরপর সেই ফুটবলার কলকাতা লিগে আরও দু’টি ক্লাবের হয়ে খেলেছেন আইএফএ-তে জাল নথির ভিত্তিতে রেজিস্ট্রেশন করে। আবার সেই ফুটবলারকেই ভিন্ন নামে এবং ভুয়ো আধার ও জন্মের শংসাপত্রে সিআরএস-এ নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেটা অনুমোদনও করেছে আইএফএ। ফলে অভিযুক্ত ফুটবলারটির রেজিস্ট্রেশন তো বটেই, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের (সিআরএস) বৈধতাও প্রশ্নের মুখে।

চিঠিতে অভিযুক্ত ফুটবলারের নাম লেখা হয়নি। ভুয়ো নথি-সহ সমস্ত তথ্য ফেডারেশনে পাঠিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি মোহনবাগান ক্লাবের তরফে চিঠিতে অনুরোধ করা হয়েছে, দোষী প্রমাণিত হলে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় অভিযুক্ত ফুটবলার এবং ক্লাবকে। ইস্টবেঙ্গলের আরও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধেও বয়সের কারচুপির অভিযোগ জানিয়ে ফেডারেশনে নথি পাঠাচ্ছে মোহনবাগান।

আরও পড়ুন:রোহিতের অপমান, মুম্বইয়ের মেন্টর পদ থেকে কি সরে যাচ্ছেন সচিন তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...