Thursday, June 4, 2026

টি-২০ বিশ্বকাপে কি রোহিতের হাতেই থাকবে নেতৃত্বের দায়িত্ব? এল বড় আপডেট

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপরই প্রশ্ন উঠছে আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতের ভবিষ্যত নিয়ে। আগামী বছর টি-২০ বিশ্বকাপে কি অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত? নাকি নতুন অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া? মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দেখার প্রবল জল্পনা চলছে। আর এত কিছুর মধ‍্যে এসেছে বড় আপডেট।

একাধিক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৪ টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচকদের প্রথম পছন্দ রোহিতই। যদিও শেষবার ভারতের হয়ে রোহিত টি-২০ খেলেছেন ২০২২ সালের ১০ নভেম্বরে। তবে খবর অনুযায়ী যদি বিশ্বকাপের আগে রোহিত ও হার্দিক দুজনেই ফিট থাকেন, তাহলে হিটম্যানের অধিনায়ক হওয়ার সম্ভাবনাই প্রবল।

টি-২০ ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন ওঠায়, আসন্ন আইপিএলের শুরুতে তার পারফরম্যান্স উপর নজর থাকবে সকলেরই। জানা যাচ্ছে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার।

আরও পড়ুন:অধিনায়কের অভাব, রোহিতকে দলে নিতে এবার আসরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি : রিপোর্ট

Related articles

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...