Wednesday, April 1, 2026

দরজায় কাপড় আটকে থাকাকালীন আচমকাই চলতে শুরু করল মেট্রো! দিল্লিতে ম.র্মান্তিক পরিণতি মহিলার

Date:

Share post:

মেট্রোর (Metro Rail) দরজায় কাপড় আটকে গিয়েছিল এক মহিলার (Women)। আর তাঁর পোশাক দরজায় আটকে থাকাকালীনই মেট্রোটি আচমকাই চলতে শুরু করে। আর সেকারণেই টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান। মেট্রোর লাইনের উপরেই পড়ে গিয়েছিলেন। কিন্তু শত চেষ্টা করলেও ওই মহিলাকে বাঁচানো যায়নি। দিল্লি মেট্রো স্টেশনের ঘটনা। মৃতের নাম রীনা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মহিলা পশ্চিম দিল্লির নাঙ্গলোই থেকে মোহন নগরের দিকে যাচ্ছিলেন। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করার সময় এই দুর্ঘটনা ঘটে।

তবে পোশাক আটকে যাওয়ার সময় তিনি মেট্রোয় উঠছিলেন, না কি মেট্রো থেকে নামছিলেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে মেট্রোয় ওঠার সময়ই এমন অঘটন ঘটেছে। তিনি মেট্রোয় ওঠার আগেই সম্ভবত ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তাতেই তাঁর কাপড় আটকে পড়ে, এমনটাই মনে করছেন পরিবারের সদস্যেরা। এদিকে দুর্ঘটনার পর মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দু’দিন চিকিৎসা চলে তাঁর। দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার মেট্রোর দরজায় কাপড় আটকে দুর্ঘটনার কবলে পড়েন মহিলা। তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে মেট্রো রেলের নিরাপত্তা আধিকারিক এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...