Friday, June 26, 2026

বাংলার দাবি আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গৈরিকীকরণ নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের সব টাকা আটকে রেখেছে। একমাত্র রাজ্য বাংলা যাকে কোনও টাকা দেয়নি। ১০০দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা আটকে রেখেছে কেন্দ্র। রবিবার, দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের গৈরিকীকরণের নিশানা করেন তৃণমূল সভানেত্রী।

দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন, ‘‘আজ সন্ধ্যায় আমি পৌঁছব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের স্কিমের কাজ হয়। তবে সব টাকা ওদের নয়। আমাদের শেয়ার আছে। জিএসটি বাবদ আমাদের থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে।’’ মমতা (Mamata Banerjee) জানান, ’’৩ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলার দাবি আদায়ে অভিষেকরা অনেক আন্দোলন করেছে। আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে। আমি নিজেও ৪৮ ঘণ্টা ধর্না দিয়েছি।’’

এরপরেই কেন্দ্রের গৈরিকীকরণ নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, স্বাস্থ্য প্রকল্পে গেরুয়া রং নেই বলে সেই অজুহাতে টাকা আটকে রেখেছে কেন্দ্র।  মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন আমরা গেরুয়া রং করব? যেখানে এরাজ্যের সরকারি রং নীল-সাদা। মমতা বলেন, ’’সেনার বাড়ি গেরুয়া করে দিয়েছে। মানুষের স্বাধীনতা বলে কিছু থাকবে না? কে কী খাবে, কে কী পরবে সব ঠিক করে দেবে। এগুলো নিয়ে আমি কথা বলব৷’’ সিলেবাসে পর্যন্ত যা ইচ্ছে তাই ঢুকিয়ে দিচ্ছে- ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: ১০ মিনিটের জন্য হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল! কেমন আছেন শ্রেয়স তলপড়ে

মুখ্যমন্ত্রী জানান, সোমবার কয়েক জনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তার মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। মঙ্গলবার, I.N.D.I.A.-র বৈঠকে যোগ দেবেন মমতা। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তিনি কয়েকজন সাংসদদের নিয়ে যেতে চান। তাঁদের তালিকা পাঠিয়ে দেবেন বলে জানান মমতা।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...