Friday, June 26, 2026

ব‍্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঈশান কিষাণ, জানালো বিসিসিআই

Date:

Share post:

ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেক ছুটি নিলেন ঈশান কিষাণ। টেস্ট সিরিজে খেলবেন না তিনি। এদিন এমনটাই জানানো হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। ঈশানের বদলে দলে এলেন শ্রীকর ভরত। ভারত এ দলের হয়ে খেলার জন্য শ্রীকর দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন।

এদিকে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। এখনও শামির চোট সারেনি বলে জানানো হলো বোর্ডের তরফ থেকে। ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। টেস্ট দল ঘোষণার হওয়ার সময়ই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শামি সুস্থ হলে তবেই দক্ষিণ আফ্রিকা যাবেন। আর শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে শামি যেতে পারবেন না। কিছু দিন আগেই শোনা গিয়েছিল শামির চোট পুরোপুরি সারেনি। গোড়ালিতে চোট রয়েছে শামির।

এদিকে তরুণ ভারতীয় বোলার দীপক চাহার জানিয়েছেন যে পারিবারিক কারণের জন্য তিনি খেলতে পারবেন না ওয়ানডে সিরিজে। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন বাংলার তরুণ পেসার আকাশ দীপ।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কি রোহিতের হাতেই থাকবে নেতৃত্বের দায়িত্ব? এল বড় আপডেট

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...