Friday, June 26, 2026

কেন দিলেন পাস? পুলিশি জেরার মুখে বিজেপি সাংসদ, নীরব বিজেপি

Date:

Share post:

সংসদে হানার (Parliament security breach) চারদিন পার। এখনও দিল্লি পুলিশের কাছে উত্তর নেই কীভাবে বিজেপি সাংসদের নামে পাস ইস্যু করে ভিতরে ঢুকে এল দুই যুবক। বিরোধীদের পক্ষ থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে এই হানাদারদের সঙ্গে বিজেপির মহিশূরের সাংসদের যোগ কী তা নিয়ে তদন্ত হোক। কিন্তু বিজেপির পক্ষ থেকে সাংসদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে অন্যান্য রাজ্য বা বিদেশি যোগ খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে পাস রহস্যের সমাধান করতে সাংসদ প্রতাপ সিমহাকে (Pratap Simha) জিজ্ঞাসাবাদ করতে চলেছে দিল্লি পুলিশ।

লোকসভার ভিতরে ঢুকে আসা সাগর শর্মার থেকে দর্শকাসনে বসার যে পাস পাওয়া গিয়েছে তা ইস্যু করেছিলেন মহিশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। এই আসনে বসার পাস ইস্যু করার ক্ষমতা রয়েছে একমাত্র সাংসদদের। পরিচিত না হলে কীভাবে সেই পাস ইস্যু করেছিলেন তিনি? প্রকাশ্যে ধৃতদের চেনেন না বলে দাবি করা প্রতাপ সিমহা এই হানার পর স্পীকার ওম বিড়লাকে (Om Birla) জানিয়েছেন একেবারেই অন্য কথা। সাগর শর্মার বাবার বারবার অনুরোধে সেই দিন তাঁকে একটি পাস ইস্যু করেছিলেন তিনি।

সাংসদ স্পীকারের কাছে এত বড় তথ্য দেওয়ার পরও বিজেপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জিজ্ঞাসাবাদ করতে চলেছে প্রতাপ সিমহাকে। সেই কারণে লোকসভার স্পীকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে তাঁরা। স্পীকার অনুমতি দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...