Sunday, April 5, 2026

২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম‍্যাচ ভারতে আয়োজনে ভাবনা AIFF-র : সূত্র

Date:

Share post:

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে সৌদি আরব। ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসাবে সৌদি আরব এক রকম নিশ্চিত। আর সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের কয়েকটি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা যে করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এমনটাই সূত্রের খবর। ২০৩৪ সালের বিশ্বকাপ খেলবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ হবে। তার মধ্যে অন্তত ১০টি ম্যাচ আয়োজন করতে চায় ভারত।

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরব এক রকম নিশ্চিত। অস্ট্রেলিয়া আয়োজনের দাবি প্রত্যাহার করায় সৌদি আরবের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর সময়সীমা শেষ হয়েছে অনেক আগে। তবু বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে ঝাঁপাতে চলেছেন এআইএফএফ কর্তারা। এমনটাই এআইএফএফ সূত্রে খবর। জানা যাচ্ছে, এই বিষয়ে উদ্যোগী হয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কল‍্যাণ চৌবের লক্ষ্য ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ ভারতে নিয়ে আসা। ফেডারেশন কর্তাদের এখন থেকেই ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি। এই নিয়ে ফেডারেশনের এক কর্তা বলেন, “সভাপতি বলেছেন ২০৩৪ সালের বিশ্বকাপের সহ-আয়োজন হওয়ার ব্যাপারে ভারতের অবশ্যই ভাবা এবং পরিকল্পনা করা উচিত। ২০৩৪ বিশ্বকাপের সহ-আয়োজকের দায়িত্ব পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় সব কিছু এক যোগে করতে হবে।”

২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এক্ষেত্রেও সৌদি আরবের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিল ভারত। সে দেশের ফুটবলের উন্নতির প্রতিটি ক্ষেত্রে পাশে থাকার বিনিময়ে ২০৩৪ সালের বিশ্বকাপের ১০টি ম্যাচ সহ-আয়োজন হিসাবে পেতে চায় ভারত।

আরও পড়ুন:সুপার কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...