Saturday, June 27, 2026

‘ঝটকা’ মাংসের নিদা.ন, ফের বিত.র্কে মন্ত্রী গিরিরাজ সিং

Date:

Share post:

মধ্যপ্রদেশের পর এবার বিহার। আমিষ খাবারের ওপর বিজেপি নেতা-মন্ত্রীদের তোপ অব্যাহত। হালাল মাংসের বদলে ‘ঝটকা’ মাংসের নিদান দিয়ে নতুন বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী (Ministry for Rural Development) গিরিরাজ সিং।

বিহারের বেগুসরাইতে নিজের লোকসভা কেন্দ্র এলাকায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ধর্মরক্ষার প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। নির্দিষ্ট ধর্মের মানুষকে ‘হালাল’ মাংসের বদলে ‘ঝটকা’ মাংস খাওয়া নিদান দেন তিনি। প্রাণিহত্যার সময় এক কোপে যা বলি দেওয়া হয়, তা ধর্মসম্মত বলে দাবি করেন। এমনকি ধর্মচ্যুত হওয়া থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর সেই মন্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিলেও প্রতিবাদে মুখর হন তৃণমূল সাংসদরা। কিন্তু সেই প্রতিবাদ যে তাঁর রুচিবোধে পরিবর্তন আসেনি, তার প্রমাণ সোমবার তাঁর মন্তব্যে পাওয়া গেল।

ইতিমধ্যে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ক্ষমতায় আসার পরই রাজ্যে খোলা স্থানে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে গেরুয়াকরণের চিহ্ন রাখে বিজেপি। সোমবার ফের এক বিজেপি মন্ত্রীর আমিষ খাবার নিয়ে মন্তব্য কেন্দ্রের বিভেদের নীতিকে কার্যত স্পষ্ট করে দিচ্ছে।

আরও পড়ুন- সাংসদ বাংলো ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ, আদালতে মহুয়া

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...