Sunday, June 28, 2026

সাংসদ বাংলো ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ, আদালতে মহুয়া

Date:

Share post:

সরকারি আবাসন ছাড়ার নোটিশের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সাংসদ পদ খারিজের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু তার মধ্যেই দিল্লির বাংলো ছাড়ার নির্দেশ আসে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে। তারই বিরোধিতায় আদালতের দ্বারস্থ মহুয়া। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা।

গত ৮ ডিসেম্বর ক্যাশ ফর কোয়েরি মামলায় সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। এরপরই ১২ ডিসেম্বর ডিরেক্টরেট অফ এস্টেটের পক্ষ থেকে বাংলো ছাড়ার নোটিশ পান তিনি। ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয় সেই নোটিশে।

সেই নোটিশেরই বিরোধিতা করে সোমবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ মহুয়া মৈত্র। আদালতে তাঁর আবেদনে বলা হয়েছে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও বিচারাধীন। সর্বোচ্চ আদালত তাঁর মামলা গ্রহণ করেছে। অন্যদিকে সরকারি বাংলোতে তিনি কোনও অনৈতিকভাবে থাকেন না। সাংসদ পদ খারিজের মামলার বিচার চলাকালীন তাহলে কীভাবে তাঁকে বাংলো থেকে উৎখাত করা হতে পারে।

মহুয়া মৈত্রর বহিষ্কারের পর তৃণমূল সাংসদের জন্য একজোট হয়ে প্রতিবাদ করে লোকসভার সব বিরোধী দল। কেন্দ্র সরকারের অনৈতিক আচরণের শিকার মহুয়া, দাবি করে বিরোধী দলের সাংসদ-নেতারা। বাংলো ছাড়ার ক্ষেত্রেও একইভাবে অনৈতিক আচরণের দাবি মহুয়া মৈত্রর।

আরও পড়ুন- বিদেশীদের ট্যুরিজিম ডেস্টিনেশন এখন বাংলা: ক্রিসমাস কার্নিভালের দিন ঘোষণা করে জানালেন ইন্দ্রনীল

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...