Tuesday, May 26, 2026

তুষারপাত দেখতে যাওয়াই কাল! গুলমার্গে আটকে পড়া ৬০ পর্যটককে নিরাপদে ফেরাল সেনা

Date:

Share post:

সাদা বরফের চাদরে (Snowfall) ঢেকেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গুলমার্গ (Gulmarg)। শনিবার জম্মু-কাশ্মীরের গুলমার্গ প্রবল তুষারপাতের সাক্ষী থাকে। তাপমাত্রা নেমে যায় মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপরই যেদিকে চোখ যায় শুধুই সাদা আর সাদা। আর সেখানে শীতের সময় তুষারপাত দেখতে জড়ো হন বহু পর্যটক। তবে আচমকা এমন রেকর্ড পারদ পতন হবে তা জানা ছিল না। আর সেকারণেই তুষারপাত দেখতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়েন (Stuck) কমপক্ষে ৬০ পর্যটক (tourists)। পর্যটকদের তালিকায় মহিলা ও অনেক শিশু ছিলেন বলে খবর। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় গুলমার্গ থেকে বেরতে পারেননি তাঁরা। এবার আটকে থাকা ৬০ পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এল ভারতীয় সেনার চিনার ওয়ারিয়র্স।

ভারতীয় সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুষারপাতের কারণে তাপমাত্রা আচমকা কমে যাওয়ায় পর্যটকরা আটকে পড়েন। সেনা জওয়ানরা পর্যটকদের কষ্ট কমাতে আগুনের পাশাপাশি ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন বলে খবর। তবে শনিবার ৬০ পর্যটক আটকে পড়লেও একটু পরিস্থিতি স্বাভাবিক হতেই সেনা জওয়ানরা সেখান থেকে তাঁদের উদ্ধার করেন। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

বরফ দেখার জন্য প্রতি বছর এই সময়ে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে টায় গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই একই সময়ে পহেলগামে ০.২ ডিগ্রি সেলসিয়াস, বানিহালে ০.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানী শ্রীনগরে সকালে তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...