Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নেমছিল কে এল রাহুলের দল। সেই ম‍্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারতীয় দল।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অর্শদীপ সিং। একাই নেন পাঁচ উইকেট। আর এই উইকেটের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং।

৩) শনিবার ছিল অনুর্ধ্ব-১৭ যুব লিগে ডার্বি। আর ছোটদের ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের যুব দলের এক ফুটবলারের বিরুদ্ধে বয়স ও নাম ভাঁড়ানোর অভিযোগ এনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।

৪) সদ‍্য রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মুম্বইয়ের। আর এর মধ্যেই জল্পনা। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে নাকি মুম্বইয়ের মেন্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সচিন তেন্ডুলকর।

৫) ফের ফুটবল দুর্ঘটনা। মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ারে খেলা এক ফুটবলার। শনিবার ছিল লিউটন টাউন বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচ। সেই ম‍্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লিউটনের অধিনায়ক টম লকার। বন্ধ করে দেওয়া হয় ম‍্যাচ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...