Friday, April 3, 2026

ডুয়ার্সে ঢুকতে দেওয়া হবে না ‘গদ্দারকে’! শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন আদিবাসীরা

Date:

Share post:

ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভপ্রকাশ আদিবাসী সমাজের। ডুয়ার্সের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না ‘গদ্দার’ শুভেন্দু অধিকারীকে। আদিসমাজকে বার বার অপমান, আদিবাসী নেতা-নেত্রীদের কটুক্তি করেছেন শুভেন্দু, তাঁর এই আচরণের প্রতিবাদে নেমে এবার আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা সাফ জানিয়ে দিলেন ডুয়ার্সে ঢুকতে দেওয়া হবে না ‘গদ্দারকে’!

সোমবার ডুয়ার্সের মালবাজার বাস স্ট্যান্ড-এ একটি প্রতিবাদ সভা করে অদিবাসী সংগঠন। তীর, ধনুক, বর্শা নিয়ে প্রতিবাদে সামিল হন। ডুয়ার্সের সমস্ত এলাকা থেকে অনেক আদিবাসী মানুষ এই সভায় অংশগ্রহণ করেন। এদিন আদিবাসী সমাজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তাদের প্রতিনিধি ধনরাজ টিগ্গা বলেন, চলতি মাসের ১৬ তারিখ চালসায় সভা করতে এসে আমাদের নেতা তথা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়ার নাম তুলে কটুক্তি করেন শুভেন্দু।আদিবাসী সমাজ ও আদিবাদী নেতাকে অপমান করেছে গদ্দার অধিকারী। তার বক্তব্যে গোটা আদিবাসী সমাজ ক্ষুব্ধ। শুভেন্দুকে আর ডুয়ার্সে এবং আদিবাসী এলাকায় ঢুকতে দেবেন না তাঁরা।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...