Friday, June 5, 2026

ফের কোভিড আতঙ্ক! মাস্ক ফিরছে বিশ্ব জুড়ে

Date:

Share post:

বিশ্বজুড়ে ফের বাড়ছে কোভিড আতঙ্ক। গত এক সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। শুধু তাই নয় ভারতের কেরল রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর হদিশ পাওয়া গিয়েছে। তামিলনাড়ুতেও করোনা আক্রান্ত হয়েছে ৮ জন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ১ সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে নাগরিক এবং ভ্রমণকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার।

সিঙ্গাপুর সরকারের রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ৩ থেকে ৯ তারিখের মধ্যে সেখানে ৫৬,০৪৩ টি কেভিড -১৯ কেস রেকর্ড করা হয়েছে। তার আগের সপ্তাহে ৩২, ০৩৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চিনের মূল ভূখন্ডে প্রায় এক মাসের মধ্যে কোভিড-১৯ সাবভেরিয়েন্ট জেএন.১ সংক্রামিত হওয়ার সাতটি উপসর্গবিহীন কেস শনাক্ত করা হয়েছে, ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪০টি দেশ সাবভেরিয়েন্টের রিপোর্ট করেছে। বেজিং-ভিত্তিক ইমিউনোলজিস্টের মতে, ভাইরাসের কোনো সীমানা নেই বলে জেএন.১ ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ভালো অবস্থায় নেই আমেরিকাও। সেখানে ২৩,৪৩২ জন করোনা সঙ্ক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ শতাংশ এবং ফ্লুতে ৫১ শতাংশ বেড়েছে।

ভারতে, ইন্ডিয়ান সার্স-কভ-২জিনোমিক্স কনসোর্টিয়াম এর রিপোর্ট বলছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর উপ-ভেরিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত হয়েছেন কেরালায় এক ব্যক্তি। এবং গত শনিবার কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে কেরলে। রিপোর্ট বলছে, কেরালায় প্রতিদিনের কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৩০২ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১,৫২৩ এ পৌঁছেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সতর্কবার্তা জারি করেছে কেরলের স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য আধিকারিকদের মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালগুলিকে আইসিইউ শয্যা বরাদ্দ করতে বলা হয়েছে এবং অক্সিজেন ও ওষুধের প্রাপ্যতা পরীক্ষা করতে বলা হয়েছে। তবে এখনই আন্তরাজ্য চলাচলে কোনওরকম বিধি নিষেধ জারি করতে রাজি নয় কেরল সরকার।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...