Saturday, April 4, 2026

দু.র্ঘটনার ক.বলে মার্কিন প্রেসিডেন্ট! অল্পের জন্য পেলেন রক্ষা

Date:

Share post:

দফতরে দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকের কারণে ডাউনটাউন উইলমিংটনের সদর দফতরে নৈশভোজে গিয়েছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। বাইরে দাঁড়িয়েছিল তাঁর কনভয়গুলি। তবে নৈশভোজ (Dinner) সেরে বাইরে বেরতেই মহা বিপত্তি। বাইডেন (Joe Biden) দেখেন তাঁর গাড়িটিকে অন্য একটি ধাক্কা মেরেছে। বাইডেনের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে তিনি আগেই গাড়িতে উঠে গিয়েছিলেন। তবে বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন দু’জনেই সুস্থ আছেন বলে খবর। কারও কোনও আঘাত লাগেনি।

সূত্রের খবর, একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়িটি তখন বাঁক নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মার্কিন প্রেসিডেন্টের গাড়িটিকে ধাক্কা মারে গাড়ির চালক। সঙ্গে সঙ্গে ওই গাড়ির চালককে ঘিরে ফেলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। গাড়ি থেকে নামানো হয় তাঁকে। এরপরই আত্মসমর্পণ করেন চালক। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন মার্কিন প্রেসিডেন্ট তাঁর গাড়িটি থেকে ৪০ মিটার দূরত্বে ছিলেন। এরপরই তড়িঘড়ি একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় বাইডেনকে। সেই গাড়িটিও পার্ক করা ছিল বলে খবর। তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। অন্যদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, দুর্ঘটনার সময় ডাউনটাউন উইলমিংটনের সদর দফতর থেকে নৈশভোজ সেরে বেরোচ্ছিলেন বাইডেন। দলীয় নেতাদের সঙ্গে নৈশভোজ সারেন তিনি। সদর দফতর বেরনোর পর দেখেন তাঁর গাড়িটিকে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...