Thursday, June 25, 2026

প্রাথমিকের পড়ুয়াদের স্কুলমুখী করতে ছুটি কমানোর সিদ্ধান্ত পর্ষদের

Date:

Share post:

রাজ্যের খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে নতুন সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education)। পুজোর ছুটি একটানা অনেকদিন না দিয়ে পড়ুয়াদের স্কুলে আসার পরিকল্পনা এবছর থেকে রূপায়ন করতে চলেছে পর্ষদ। অর্থাৎ ২০২৪-এ পুজোয় প্রাথমিকের পড়ুয়ারা ছুটি পাবে দুই ধাপে ১৫ দিন।

২০২৩ সালেই প্রাথমিক স্কুলের ছুটির সংখ্যা কমিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ যেখানে গরমের ছুটি দিয়েছিল ২৬ দিন, সেখানে প্রাথমিকের পড়ুয়ারা ছুটি পেয়েছিল ১৯ দিন। আবার পুজোয় দুর্গাপুজো (Durgapuja) থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৯ দিন ও কালিপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত ৪ দিন ছুটি পেয়েছিল তারা। এবছর দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ১১ দিন ও কালিপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত ৪ দিনের ছুটি থাকবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (President) গৌতম পালের দাবি খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে ছুটি কমানোর এই সিদ্ধান্ত। তাঁর দাবি, এই পডু়য়ারা পড়াশোনার ক্ষেত্রে পুরোটাই স্কুলের ওপর নির্ভরশীল। পাশাপাশি স্কুলে এলে তারা মিড-ডে মিলও (mid-day meal) পাবে। ফলে পড়াশোনার সঙ্গে সামগ্রিক উন্নতি হবে প্রাথমিকের পড়ুয়াদের।

আরও পড়ুন- অভিনয়ের বীজ পুঁতেছিলেন অমিতাভ বচ্চনের মাথায়, অভিনেতার সঙ্গে কেমন সম্পর্ক সেই ভাইয়ের

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...