Wednesday, June 24, 2026

হাওড়ার পেপারমিলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

হাওড়ার (Howrah) পেপারমিলে (Paper Mill) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ হাওড়ার রানিহাটি এলাকার একটি পেপার মিলে আচমকাই আগুন লাগে। তবে পেপার মিলে কাগজ-সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। এদিকে এদিন ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ ইঞ্জিন।

তবে এদিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এদিনের ঘটনায় এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে কারখানায় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

স্থানীয় সূত্রে খবর, এদিন আগুন লাগার সময় কর্মীরা কারখানার ভিতরে কাজ করছিলেন। কিন্তু আগুন লাগার পরই তাঁরা বাইরে বেরিয়ে আসেন বলে খবর। তবে কারখানার কোনও কর্মীর কোনও ক্ষতি হয়নি। স্থানীয়রা আরও জানিয়েছেন, মঙ্গলবার ভোরবেলা আগুন দেখে আমরা সকলে ছুটে যাই। কাগজ থাকায় আগুন খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...