Wednesday, June 24, 2026

মিলল পূর্বাভাস! বড়দিনের আগেই আবহাওয়ায় পরিবর্তন, কী জানাচ্ছে আলিপুর?

Date:

Share post:

আচমকাই বাড়ল তাপমাত্রা (Temperature)। বড়দিনের আগেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। মঙ্গলবার সকালেই সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রাতারাতি এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয় এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা।

উল্লেখ্য, নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের ছায়া কাটিয়ে সবেমাত্র ঠাণ্ডা পড়তে শুরু করেছে কলকাতায়। শীত চুটিয়ে উপভোগ করছে রাজ্যবাসী। তার মধ্যেই খারাপ খবর শোনাল আলিপুর। আপাতত ভাল ঠাণ্ডা আর উপভোগ করা যাবে না। মঙ্গলবার যে তাপমাত্রা ১৫ ডিগ্রি পেরিয়েছে, সপ্তাহান্তে অর্থাৎ শনি বা রবিবারে সেই তাপমাত্রা ছুঁতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি। এদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসার থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর জলীয় বাষ্প ঢুকলে রাতের তাপমাত্রা নামতে পারে না। এছাড়া উত্তর ভারত থেকে শুকনো বাতাস প্রবেশ করতে পারে না, সেকারণেই শীতের চরিত্র বদলাচ্ছে। এদিকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...