Wednesday, June 24, 2026

আজ আইপিএল-এর মেগা নিলাম, দিল্লির টেবিলে থাকতে পারেন ঋষভ পন্থ

Date:

Share post:

আজ আইপিএল ২০২৪-এর মেগা নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আর সূত্রের খবর এই নিলামে দিল্লি ক‍্যাপিটালসের টেবিলে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তার সাক্ষাৎকার।

গতমরশুমে দুর্ঘটনার কারণে আইপিএল থেকে ছিটকে যান ঋষভ। আশা করে হচ্ছে ২০২৪ আইপিএল-এ ফিরবেন তিনি। এবং অধিনায়কত্ব করবেন ঋষভ। তবে তার ফিটনেসের দিকে নজর রেখে তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমনটাই সূত্রের খবর।

আইপিএল এর ইতিহাসে এই প্রথম দলের কোন অধিনায়ক থাকতে চলেছেন। সঙ্গে থাকছেন দলের কোচ রিকি পন্টিং এবং দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। এনাদের সঙ্গেই প্ল্যানিং কমিটিতে কিংবা সিদ্ধান্ত নেওয়াতে দেখা যাবে পন্থকে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, আইপিএল নিলামে দেখা যাবে সদ্য নির্বাচিত কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর গৌতম গম্ভীরকে। নাইট কর্তা জয় মেহতাকেও দেখা যাবে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...