Sunday, March 29, 2026

চা দিতে ১০ মিনিট দেরি, স্ত্রীর মাথা তরোয়ালে ওড়ালো স্বামী!

Date:

Share post:

দিনে অনেকবার চা খাওয়া অভ্যাস। চা দিতে দেরি হলে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত। কিন্তু বুধবার স্বামীর রাগের মাত্রা ছাড়িয়ে এমন জায়গায় পৌঁছালো যে স্ত্রীর মাথা তরোয়ালের (sword) কোপে উড়িয়েই দিলেন গুণধর স্বামী। এমনকি সন্তানরা মাকে বাঁচাতে এলে তাদেরও তরোয়ালের ভয় দেখিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। পরে মৃতার ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় ওই ব্যক্তি।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Gaziabad) ভোজপুর গ্রামের ধরমবীরের সঙ্গে তার স্ত্রী সুন্দরীর (৫০) সকালের চা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত। বুধবার সকালে দ্বিতীয়বার চা চাওয়ার পর স্ত্রী সুন্দরী উত্তর দেন ১০ মিনিট দেরি হবে। তাতেই ক্ষেপে গিয়ে পিছন থেকে স্ত্রীর ঘাড়ে কোপ (hacked) দেন ধরমবীর। সুন্দরী সেখানেই পড়ে মারা যান। নিচের ঘরে ঘুমন্ত চার সন্তানের ঘুম ভেঙে যায় মায়ের চিৎকারে। ছাদে রান্নাঘরের দিকে যেতে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। কিন্তু কাছে যেতেই তাদের তরোয়ালের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ধরমবীর।

মৃতার এক ছেলে পুলিশে ফোন করে। ঘটনাস্থলে পৌঁছে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তবে পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ধরমবীরকে মৃতার দেহের পাশে বসে কাঁদতে দেখে তারা। পরে তাকে গ্রেফতার করা হয়।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...