Friday, June 12, 2026

কর ফাঁকির অভিযোগ! সাতসকালে বায়রনের বাড়িতে হা.না কেন্দ্রীয় এজেন্সির, চলছে জোর তল্লাশি

Date:

Share post:

বুধবার সাত সকালে সাগরদিঘির (Sagardighi) বিধায়ক বায়রন বিশ্বাসের (Byron Biswas) বাড়িতে হানা আয়কর দফতরের (Income Tax Department)। মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তবে এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের নামে বলে সূত্রের খবর। কিন্তু বায়রন এই বাড়িতেই থাকেন বলে জানা গিয়েছে। মূলত, বায়রনের বাবার বড় বিড়ির ব্যবসা রয়েছে। এমনকী তাঁদের বাড়িতেও রয়েছে বিড়ির কারখানা। জানা গিয়েছে, আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার বায়রনের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। তবে শুধু বায়রনের বাড়িই নয়, এদিন মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকাতেও আয়কর হানা চলছে।

বায়রনের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন। সেকারণেই তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। ২ মার্চ উপনির্বাচনের ফল প্রকাশিত হলে সহজ জয় পান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। এদিন সামশেরগঞ্জের পাশাপাশি তাঁর সাগরদিঘির বাড়িতেও পৌঁছে যান গোয়েন্দারা। এমনকী, বিধায়কের বিড়ির ফ্যাক্টারি, চা কোম্পানি, হাসপাতাল ও ও ডাকবাংলার বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে।

 

 

 

 

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...