Tuesday, March 24, 2026

বেআইনি নির্মাণ-পুকুর ভরাট নিয়ে ক্ষো.ভপ্রকাশ! ক.ড়া পদক্ষেপের নির্দেশ মেয়রের

Date:

Share post:

শহরে বেআইনি নির্মাণ ও জলাশয় ভরাট নিয়ে এবার আরও কড়া পদক্ষেপের নির্দেশ মহানাগরিক ফিরহাদ হাকিমের। মঙ্গলবার ফুলবাগান এলাকার ৩ নং বোরোয় বছরের তৃতীয় প্রশাসনিক বৈঠক সারলেন শহরের মেয়র। বৈঠকের পর একগুচ্ছ বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

বৈঠক শেষে বেআইনি নির্মাণ নিয়ে মেয়র জানালেন, নির্মাণ বেআইনি হলে আইন মেনে আমাকে আটকাতেই হবে। যেকোনও ছোট-বড় নির্মাণের ক্ষেত্রে অনুমতি দেওয়া পুরসভার কাজ। প্ল্যান জমা করুন, অনুমতি দেব আমি। অনুমতি নিয়ে মাথা তুলে কাজ করুন। কেন অবৈধভাবে নির্মাণ করবেন? এদিন ৩ নং বোরোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ফিরহাদ জানান, এখানে বেশ অঞ্চলে গুরুতর পানীয় জলের সমস্যা রয়েছে। ৩৩ নং ওয়ার্ডে ৬ বছর আগে একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়েছিল। কিন্তু ওখানে ইদানিং প্রচুর নতুন বাড়ি হওয়ায় জলের সমস্যা শুরু হয়েছে। তাই আরও ৩টি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এখানে কয়েকটি এলাকায় জমি বেদখল হয়ে যাচ্ছে। বিষয়টি সেচ সচিবকে জানাব। ওই জমি উদ্ধার করে পুরসভার কাজে লাগাতে হবে। পাশাপাশি, পুকুর ভরাট নিয়েও সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জানিয়েছেন, কারও ব্যক্তিগত সমৃদ্ধির জন্য সমাজের স্থায়ী ক্ষতি করা যায় না। এইভাবে সমাজের ক্ষতি হলে পরের প্রজন্ম আমায় ক্ষমা করবে না। জলাশয় ব্যক্তিগত মালিকানাধিন হোক বা পুরসভার, প্রশাসনিক নির্দেশ রয়েছে কোনও জলাশয়কেই ভরাট করা যাবে না।

আরও পড়ুন- শনিবার শান্তিনিকেতন গৃহে সূচনা ঐতিহ্যের পৌষ-উৎসব, স্বমহিমায় ফিরছে আতশবা.জি প্রদর্শনীও

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...