Saturday, April 4, 2026

ডান হাত ভর্তি ট্যাটুর রহস্য ফাঁস করলেন তিলক বর্মা

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছরের তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকও হয়েছে তাঁর। দলীপ ট্রফি খেলতে খেলতে তিলক জানতে পারেন যে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সে কথা জানার পরে বাড়িতে ফোন করেছিলেন। কিন্তু ফোন করেও কথা বলতে পারেননি বাঁ হাতি ব্যাটার।

কারণটা নিজেই জানিয়েছেন তিনি। সতীর্থ ঈশান কিশনের এক প্রশ্নের জবাবে তিলক বলেছেন, বাবা-মা কান্নাকাটি করছিল। আমি বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারতাম না। তাই ফোন কেটে দিই। তার পরে কোচকে ফোন করেছিলাম। কোচও কাঁদছিলেন। সবার মনের অবস্থা একই রকম ছিল।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে তিলকের সতীর্থ ঈশান। ভারতীয় দলেও একই সঙ্গে খেলছেন। গত বছর মুম্বইয়ের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। দলের বাকি ব্যাটারেরা ব্যর্থ হলেও ধারাবাহিক ভাবে রান করেছিলেন তিলক। আইপিএলে খেলার সময় হাতে ট্যাটু ছিল না তিলকের। কিন্তু এখন তাঁর ডান হাত ভর্তি ট্যাটু। এর কারণ সম্পর্কে তিলক জানিয়েছেন,তিনি বাবা-মাকে ভগবান মনে করেন। তার বাবা ইলেকট্রিশিয়ান ছিলেন। সংসারের খরচ মেটাতে পারতেন না। তা সত্ত্বেও, ৯ বছর বয়স থেকে বাব-মা তাদের ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন। আজ ভারতের জনপ্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিলক ভার্মা।তারপরই বাবা-মায়ের ছবি শরীরে ট্যাটু করিয়েছেন।

এই বদল নিয়েও তিলককে প্রশ্ন করেন ঈশান। কী ভাবে এতটা বদল এল তাঁর মধ্যে? জবাবে তিলক বলেন, আমি আগেও ট্যাটু করাতে চেয়েছিলাম। কোচকে সে কথা বলেছিলাম। কোচ বলেছিলেন, আগে একটা জায়গায় পৌঁছে তার পর হাতে ট্যাটু করাতে। সেই কারণে আইপিএলে ভাল খেলার পরেই ট্যাটু করিয়েছি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...