Monday, April 6, 2026

বড়দিনে নিরাপত্তায় ক.ড়াকড়ি মেট্রোয়

Date:

Share post:

২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায় না কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল মেট্রো। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৫ ডিসেম্বর এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তা জারি করা হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি গেটে অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন করা হবে।

পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ বাহিনী মোতায়েন করা থাকবে পার্ক স্ট্রিট এলাকায়। এছাড়াও একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং চারজন পুলিশ কর্মীদের নিয়ে একটি করে দল পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মোতায়েন করা হবে।

প্রসঙ্গত গতবছর বড়দিনে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ৭৫ হাজার ৮২৬জন, পার্ক স্ট্রিটে ৬৮ হাজার ৪২ জন এবং ময়দানে ৫০ হাজার ১৯৩ জন যাত্রী যাতায়াত করেছিল।

আরও পড়ুন- মেটিয়াবুরুজে জলকষ্ট এখন অতীত! সাংসদ অভিষেককে ধন্যবাদ স্থানীয়দের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...