Saturday, April 4, 2026

বছরের শুরুতেই ডার্বি, সুপার কাপে ইস্ট-মোহন মুখোমুখি ১৯ জানুয়ারি

Date:

Share post:

ঘোষণা হয়ে গিয়েছে কলিঙ্গ সুপার কাপের সূচি। ভুবনেশ্বরে প্রথম ম‍্যাচ বসতে চলেছে ৯ জানুয়ারি। প্রথম ম‍্যাচে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি হায়দরাবাদ এফসি। ওই দিনই দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। বাগানের সামনে আইলিগ ১ দল। আর ডার্বি হতে চলেছে ১৯ জানুয়ারি। নতুন বছরের শুরুতেই কলকাতা ডার্বির স্বাদ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা তবে বছরের প্রথম ডার্বি কলকাতায় নয়, হবে ভুবনেশ্বরে। সুপার কাপে সব ম‍্যাচ হবে ভুবনেশ্বরে।

এআইএফএফ সুপার কাপের যে ক্রীড়াসূচী প্রকাশ করেছে, সেই অনুযায়ী ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় কলিঙ্গ স্টেডিয়ামে হবে ডার্বি। আগামী ৯ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে বলে আগেই জানিয়েছে ফেডারেশন। এবার আইএসএলে ১২টি দল অংশগ্রহন করবেন।  আইলিগের নেবে পাঁচটি দল।

চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি আইএসএলে খেলা দল ও একটি আই লিগের দল। গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলার পর প্রতি গ্রুপের সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল হবে ২৪ ও ২৫ জানুয়ারি। ফাইনাল হবে ২৮ জানুয়ারি। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এ প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুন:মাহিকে আরসিবিতে খেলার প্রস্তাব, প্রস্তাব শুনে কী বললেন সিএসকে অধিনায়ক?

 

 

 

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...