Friday, June 26, 2026

একদিন আগেই বুলডোজ করা সংসদের শীতকালীন অধিবেশন ‘Sine Die’ ঘোষণা

Date:

Share post:

বিরোধীদের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে বুলডোজ করে চলা সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন একদিন আগেই গুটিয়ে ফেলল মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে একের পর এক বিতর্কিত বিল পাশ করিয়ে নিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই বৃহস্পতিবার শেষ হয়ে গেল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। এদিন বিকেল ৪.১৫ নাগাদ অধিবেশনের আনুষ্ঠানিক ‘সাইনে ডাই’ ঘোষণা করেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। এদিনও কার্যত বিনা বাধায় বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল তথা প্রেস রেজিষ্ট্রেশন বিল পাশ করানোর পরেই সংশ্লিষ্ট অধিবেশনের কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখেন ওম বিড়লা।

অবশেষে বিরোধীদের যাবতীয় দাবিদাওয়া উড়িয়ে বৃহস্পতিবার বিকেলে বিরোধীশূন্য সংসদীয় নিম্নকক্ষে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ওম বিড়লা জানান, শীতকালীন সংসদে উৎপাদনশীলতার হার এবছর ৭৪ শতাংশ, মোট ১৪টি বৈঠক সম্পন্ন হয়েছে এবং সভা চলেছে প্রায় ৬১ ঘণ্টা ৫০ মিনিট ধরে। এই অধিবেশনে লোকসভায় ১২টি বিল পেশ এবং মোট ১৮ টি বিল পাশ হয়েছে। যার মধ্যে ন্যায় সংহিতা অন্যতম। জনস্বার্থ জড়িত মোট ১৮২ টি বিষয় উত্থাপিত হয়েছে নিম্নকক্ষে।

তাৎপর্যপূর্ণ ভাবে সংসদে হানা, স্মোক বম্ব বা বিরোধী শিবিরের বিক্ষোভ এবং তার সূত্রে রেকর্ড সংখ্যক ১৪৬ সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপনই করলেন না অধ্যক্ষ ওম বিড়লা। বরং তড়িঘড়ি ‘বন্দেমাতরম’-এর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত রাখেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...