Tuesday, June 9, 2026

২৭ ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, সভাপতিত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে হাজির থাকতে বলা হয়েছে ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে।

গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওপর। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখে যাতে মেলার আয়োজন করা যায়, সেজন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতিকে এই বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

বৈঠকে আয়োজনের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। তাই এই মেলাকে পৃথকভাবে দেখার কিছু নেই। মূলত ১২ থেকে ১৫ জানুয়ারি লাখো লাখো মানুষ পুণ্যস্তানে আসবেন। সেই সময় গঙ্গাসাগরে আগত মানুষদের যাতে কোনও অসুবিধার সৃষ্টি হয়, সেজন্য এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ুন- একদিন আগেই বুলডোজ করা সংসদের শীতকালীন অধিবেশন ‘Sine Die’ ঘোষণা

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...