Saturday, April 4, 2026

দেশের সেরা তিন থানার মধ্যে স্থান পেল শ্রীরামপুর থানা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুকুটে নয়া পালক। দেশের তিনটি সেরা থানার মধ্যে স্থান পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা। কেন্দ্রীয় সরকারের নিরিখে দেশের তৃতীয় সেরা থানা হিসেবে শ্রীরামপুর থানা নিজের জায়গা করে নিল।  বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের তরফে রাজ্যের হাতে এই পুরস্কার খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশকে এই মর্মে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ আমি এটা ঘোষণা করতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার আমাদের শ্রীরামপুর থানাকে (চন্দননগর পুলিশ কমিশনারেট) ২০২৩ সালে দেশের সেরা তিন থানার মধ্যে অন্যতম বলে গণ্য করেছে। ২০২৪ সালের ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অফিসারের হাতে পুরস্কার তুলে দেবেন। জাতীয় স্তরে এমন এক কৃতিত্ব অর্জনের জন্য আমাদের পুলিশ সংগঠনকে অভিনন্দন। জয় বাংলা।’

আরও পড়ুন- একদিন আগেই বুলডোজ করা সংসদের শীতকালীন অধিবেশন ‘Sine Die’ ঘোষণা

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...