Monday, June 8, 2026

ভোররাতে রেললাইন উ.ড়িয়ে দিল মাও.বাদীরা! বা.তিল হাওড়া-মুম্বই রুটের একাধিক ট্রেন

Date:

Share post:

মাওবাদী হামলায় (Maoists attack in Jharkhand) ব্যাহত রেল পরিষেবা (Train Service disrupted)। শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সদস্যরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোররাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেলট্র্যাকের বেশ কিছুটা অংশ উড়িয়ে দেওয়া হয়েছে, বলে জানা যাচ্ছে। সেই সময় ওই লাইনে ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এর জেরে হাওড়া মুম্বই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সমস্যায় যাত্রীরা।

খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার স্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন। নাশকতার উদ্দেশ্যেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান। রেল সূত্রে জানা যাচ্ছে ১৮০৩০ শালিমার-কুরলা আপ এক্সপ্রেসের ওই পথ ধরেই যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিষয়টি নজরে পড়ে পাশের লাইন দিয়ে যাওয়া মালগাড়ির চালক এবং গার্ডের। সঙ্গে সঙ্গে গোইলকেরা এবং পোসাইতা স্টেশন ম্যানেজারকে সতর্ক করে দেন তাঁরা। ঘটনাস্থল থেকে মাওবাদীদের একটি ব্যানার উদ্ধার হয়েছে। ঘটনার জেরে যোগনগরী হৃষীকেশ পুরী উৎকল এক্সপ্রেসকে মনোহরপুরে স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এ ছাড়াও পোরবন্দর-শালিমার এক্সপ্রেস, জগদলপুর-হাওড়া এক্সপ্রেসকে মনোহরপুরে থামানো হয়।শালিমার-এলটিটি এক্সপ্রেসকে গোইলকেরা স্টেশনে, পুণে-হাওড়া এক্সপ্রেসকে রাউরকেলায় এবং হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস, হাওড়া-পুণে এক্সপ্রেসকে চক্রধরপুরে দাঁড় করিয়ে দেওয়া হয়। টাটা স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-পুণে এক্সপ্রেস।

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...