Monday, June 8, 2026

বড়দিন-বর্ষবরণের আগে একরাতেই আড়াই হাজারেরও বেশি বাইকের বি.রুদ্ধে কে.স কলকাতা পুলিশের

Date:

Share post:

ফের রাতের শহরে একের পর এক দুর্ঘটনা। তাই পথ দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক কলকাতা পুলিশ। তিলোত্তমার বুকে বাইক-দৌরাত্ম্য রুখতে বুধবার রাতভর কড়া নাকা চেকিং লালবাজারের। এবার একরাতে ২ হাজার ৬০৩টি নিয়মবিধি লঙ্ঘন করা বাইকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। একইসঙ্গে, বড়দিন ও বর্ষবরণের রাতকে মাথায় রেখে শহরজুড়ে বাড়ানো হল নাকা পয়েন্টের সংখ্যাও।

রাতের কলকাতায় বেপরোয়া গতির জন্য একের পর এক দুর্ঘটনা, যা নিয়ে লালবাজারে ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ কর্তারা একটি জরুরি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার, ডেপুটি কমিশনার (ট্রাফিক) শ্রীকান্ত জগন্নাথরাও সহ অন্যান্য কর্তারা। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়, রাতের শহরে নাকা চেকিং পয়েন্টের সংখ্যা বাড়ানোর। পাশাপাশি, সামনের উৎসব মরশুমের কথা চিন্তা করে বাইক চালকদের বেপরোয়াভাব কমাতে নির্দেশিকা পাঠানো হয় সমস্ত থানা ও ট্রাফিক গার্ডগুলিকে।

নির্দেশিকায় বলা হয়েছে, নিয়মিত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত পথে কড়া নজরদারি। এরপরই হেলমেট না পরা, ওভারস্পিডিং ও বেপরোয়াভাবে বাইক চালানো, ট্রিপল রাইডিংয়ের অভিযোগে ১ হাজার ৯৫৫টি সাইটেশন কেস হয়েছে। লাইসেন্স ও বাইকের নথিপত্র না থাকার অভিযোগে ৩৫৬টি বাইককে বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার মাধ্যমে বিভিন্ন অভিযোগে ২৪৬টি কেস রুজু করেছে লালবাজার। মদ্যপ অবস্থায় বাইক চালানোর জেরে ৪৬ জন বাইক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...