Wednesday, June 24, 2026

খয়রাশোলে খু.নের জের! আচমকাই ক্লো.জ কাঁকরতলা থানার ওসি! নয়া দায়িত্বে কে?

Date:

Share post:

ক্লোজ (Close) করা হল বীরভূমের কাঁকরতলা (Kankartala) থানার ওসি (OC) শামিম খানকে। সেই জায়গায় কাঁকরতলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্বে এসেছেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি সিউড়ি থানায় কর্মরত ছিলেন। তবে ঠিক কী কারণে, আচমকা কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে ‘ইন্টারেস্ট অব পাবলিক সার্ভিসে’ (Interest of Public Service) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, গোটাটাই নাকি রুটিন বদলি। তবে বুধবার রাতেই কাঁকরতলা থানা এলাকায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, বুধবার রাতে কাঁকরতলা থানা এলাকার খয়রাশোল ব্লকের পশ্চিম বড়কলা গ্রামে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজয় নদের চর থেকে শেখ মতিন নামে এর প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রৌঢ়কে উদ্ধার করে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরই ব্যাপক হইচই শুরু হয় এলাকায়। পরিবারের তরফে অভিযোগ, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে প্রৌঢ়কে। এদিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ঠিক কী কারণে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট প্রকাশ্যে এলেই আসল সত্য বেরিয়ে আসবে। এরই মধ্যে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে ক্লোজ করা হল কাঁকরতলা থানার ওসিকে। যদিও গোটা বিষয়টিই পুলিশের রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...