Wednesday, April 1, 2026

পরে ঢুকলেই পড়বে লাল কালির দাগ! শিক্ষকদের স্কুলে পৌঁছনোর সময়সীমা বেঁধে দিল পর্ষদ

Date:

Share post:

নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের (Teacher) জন্য আরও কড়া হচ্ছে নিয়ম (Rules)। এবার স্কুলে (School) প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দেওয়া হল। জানা গিয়েছে, আগের থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। আর এর অন্যথা হলেই নামের পাশে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে এ কথা স্পষ্ট জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জুনিয়র হাইস্কুল, সেকেন্ডারি স্কুল (সরকার ও সরকার পোষিত)-সহ বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো শুক্রবারও নতুন শিক্ষা বর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে। এখন ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। এরপর স্কুলে গেলে নামের পাশে লাল কালি পড়ে। কিন্তু নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলেই ‘লেট’ হিসাবে গণ্য করা হবে এবং ১১টা ১৫ মিনিটের পর স্কুলে ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরে নেওয়া হবে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরও জানান হয়েছে, বিকেল সাড়ে ৪টে অবধি স্কুলে থাকতেই হবে শিক্ষক, শিক্ষাকর্মীদের। এছাড়া ক্লাসের ভিতর মোবাইল ফোনের ঘন ঘন ব্যবহার, ব্লু টুথ ডিভাইস ব্যবহার করা কোনওভাবেই চলবে না। তবে ‘টিচিং এইড’ হিসাবে যদি মোবাইল ফোন বা স্মার্ট ফোন ক্লাসে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে লিখিত অনুমতি নিতে হবে।

এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও জানানো হয়েছে, শিক্ষকেরা কে কত ক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেরাই ডায়েরিতে লিখে রাখবেন। প্রধান শিক্ষকের নজরেও থাকবে বিষয়টি। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সারা সপ্তাহের জন্য শিক্ষকদের যে রুটিন তৈরি করেন, তা এ বার থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। এছাড়া না জানিয়ে ছুটি নিতে পারবেন না শিক্ষকেরা।

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...