Monday, April 13, 2026

লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে রদবদল, যুব সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির বাজি হিরণ

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে ব্যাপক সাংগঠনিক রদবদল! এই প্রথমবার সংগঠনের বড় দায়িত্ব পেলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বঙ্গ বিজেপির যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম বিজেপিতে এমন পদ তৈরি করা হল। শুধু যুব মোর্চা নয়, রাজ্য বিজেপির অন্যান্য শাখা সংগঠনেও ইনচার্জ পদে নিয়ে আসা হয়েছে নয়া মুখ।

সম্প্রতি ধর্মতলায় সভা করে গিয়েছেন অমিত শাহ। সেই সভা খুব একটা জমেনি। জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই তিনি রাজ্যে আসছেন। তার আগে দলের সংগঠনকে করাই লক্ষ্য গেরুয়া শিবিরের।

উল্লেখ্য, মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে পারমিতা দত্তকে, কিষান মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন শ্যামচাঁদ ঘোষ, এসসি মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন রথিন বসু, এসটি মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছে ক্ষুদিরাম টুডু, ওবিসি মোর্চার ক্ষেত্রে মনোজ পাণ্ডে এবং সংখ্যালঘু মোর্চার ক্ষেত্রে মাফুজা খাতুন।

আরও পড়ুন:আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...